করমুক্ত সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সংসদ রিপোর্টার

করমুক্ত সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কর ব্যবস্থাকে সরকার স্বচ্ছ ও আধুনিক করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাজেট বক্তব্যে প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে ভ্যাট কমানোর প্রস্তাব করে

প্রধানমন্ত্রী বলেন, নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়ের আয়কর অব্যাহতি সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার ও ২০২৮-২৯, ২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

ব্যক্তিগত করদাতাদের করহার কিছুটা লাঘব করে, কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সে কারণে ২০২৬-২৭ ও ২৭-২৮ কর বছরের জন্য ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব করছি।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন