দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন