‘সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত’

স্টাফ রিপোর্টার

‘সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত’

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠকে নেতারা বৃহস্পতিবার রাতে ফেনী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দু'জন বাংলাদেশ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ভারত তার চিরাচরিত আধিপত্যবাদী আচরণ এখনো বন্ধ করেনি। বিনা উস্কানিতে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারত মনে করছে নতুন বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে পার পেয়ে যাবে। ফেনী সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

খেলাফত মজলিস নেতারা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এজন্য ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায় করার জোর দাবি জানাচ্ছি। সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন