মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গউছসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়ে ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে আদালতের মৃত্যুদণ্ডের রায়কে অন্যায় ও অবিচার বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে এ রায় নিশ্চিত হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

ছাত্র জমিয়তে বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলেন, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ নাঈম দীর্ঘ প্রায় ২০ বছর কারাগারে বন্দি থাকার পর মাত্র এক মাস পূর্বে জামিনে মুক্তি লাভ করেন।

একই মামলায় তার চেয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিরা বেকসুর খালাস পেলেও কেবল হাফেজ নাঈমের বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ডের রায় প্রদান বিচারিক বৈষম্য ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

কেন্দ্রীয় সভাপতি বলেন,একটি মামলায় দীর্ঘ দুই দশক কারাভোগের পর একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি, এ রায় পুনর্বিবেচনার দাবি রাখে এবং উচ্চতর আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

তিনি অবিলম্বে এ রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ এবং হাফেজ নাঈমের প্রতি সুবিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...