কলম্বোতে চার ম্যাচ সিরিজের চতুর্থ তথা শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২১ রানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। সেই সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষ করল সফরকারীরা।
সিরিজের শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নেয় স্বাগতিকরা। তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এবার শেষ ম্যাচ জিতে সিরিজ হার ঠেকাল তারা।
আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। ২১ রান আসে আফিয়া আসিমার ব্যাট থেকে। এছাড়া মোসাম্মত ইভা ২০ ও সাদিয়া আক্তার করেন ১৫ রান। ২৮ রানে তিন উইকেট নেন রাশমিকা।
জবাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৪৪ রানের ইনিংন খেলেন হিরুনি হানসিকা। ২৫ রান আসে নানায়াক্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৩ রানের বিনিময়ে ২৩ রানের বিনিময়ে তিন উইকেট নেন মাওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সিরিজে টিকে রইল মেয়েরা