জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

তৃতীয় দিনের শুরুতে আচমকা ব্যাটিং ধ্বসে অলআউট হয় পাকিস্তান। এরপরও মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে শান মাসুদ অ্যান্ড কোং।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপযয়ে পড়েছে ক্যারিবিয়ানরা। সাজিদ খানের ঘূর্ণি বোলিংয়ে দলীয় ৫৪ রানেই পাঁচ ব্যাটারকে হারায় সফরকারী দল। মিকাইল লুইস ১৩ ও ক্রেইগ ব্রাথওয়েট ১২ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ উইকেটের মধ্যে চারটাই নেন অফস্পিনার সাজিদ। জয়ের জন্য আরও ১৯৭ রান করতে হবে অতিথিদের।

বিজ্ঞাপন

এর আগে দারুণ শুরুর পরও দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১০৯ রান করে স্বাগতিকরা। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রান যোগ করতেই বাকি সাত উইকেট হারায় স্বাগতিকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...