স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি মায়োর্কা। তাদের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্গোসরা। সেই সঙ্গে ফাইনালে বার্সেলোনার সঙ্গী হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শেষ চারের প্রথম ম্যাচে গত বুধবার রাতে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বার্সা। শিরোপা জেতার লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারি রাত ১টায় চিরপ্রতিদ্বন্ধী রিয়ালের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মায়োর্কাকে চেপে ধরে রিয়াল। দারুণ সব আক্রমণে স্বদেশি ক্লাবটিকে বোতলবন্দী করে ফেলে হোয়াইট জার্সিধারীরা। যদিও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি তারা।
বিরতির খানিক পর গোলমুখ খুলে রিয়াল। ৬৩ মিনিটে জালে বল জড়ান দলটির ইংলিশ তারকা জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোল হজম করে মায়োর্কা। তিন মিনিট পর ব্যবধান ৩-০ করেন রদ্রিগো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

