বরিশালের কাছে পাত্তাই পেল না ঢাকা

স্পোর্টস রিপোর্টার

বরিশালের কাছে পাত্তাই পেল না ঢাকা

ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। বন্দর নগরীতে দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের দলের কাছে পাত্তাই পায়নি ঢাকা। তাদের বিপক্ষে আট উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। মূলত ঢাকার এমন ইনিংসের পরই বরিশালের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালানের ব্যাটে চড়ে চার ওভার হাতে রেখে অনায়াস জয় তুলে নেয় বরিশাল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তামিম। অন্যদিকে ৪৯ রানে অপরাজিত থাকেন মালান। আবু জায়েদ ও থিসারা পেরেরা বরিশালের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন।

এর আগে ঢাকার হয়ে এক তানজিদ হাসান তামিম ছাড়া আর কোনো ব্যাটার বরিশালের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ৪৪ বল মোকাবেলা করা এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬২ রান। এছাড়া ২২ রান করেন ফারমানুল্লাহ শাফি। বরিশালের হয়ে তানভির ইসলাম তিন ও ফাহিম আশরাফ দুই উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...