আজ হারের বৃত্ত ভাঙতে পারবে তো ঢাকা?

স্পোর্টস রিপোর্টার

আজ হারের বৃত্ত ভাঙতে পারবে তো ঢাকা?
প্রতিটা ম্যাচই হেরেছে ফ্রাঞ্চাইজিটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে সবচেয়ে বাজে সময় পার করছে ঢাকা ক্যাপিটালস। এর আগে ৩ ম্যাচে মাঠে নেমে জয়ের মুখ দেখতে পারেনি। তাই তাদের সামনে আজ হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ।

বিপিএলের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজিটিকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রংপুরের দলপতি নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

গত ৩০ ডিসেম্বর রংপুরের কাছে ৪০ রানে হেরে বিপিএল মিশন শুরু করে ঢাকা। দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহীর কাছে হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

সবশেষ খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা। আজ রংপুরের কাছে হারলে পরের পর্বে উঠার রাস্তাটা আরও রুদ্ধ হয়ে যাবে শাকিব খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...