ম্যানসিটির রাতে আর্সেনাল-চেলসির হোঁচট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ম্যানসিটির রাতে আর্সেনাল-চেলসির হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মাঠে নামে ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনালের মতো তিন পরাশক্তি। যদিও তিন দলের জন্যই রাতটা সুখকর ছিল না। সিটিজেনদের জয়ের বিপরীতে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে চেলসি ও আর্সেনালকে।

বিজ্ঞাপন

ম্যানসিটি বনাম ওয়েস্টহাম: ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহামকে ডেকে এনে ৪-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচের ১০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। ৪২ ও ৫৫ মিনিটে দুটি গোল করেন আর্লিং হাল্যান্ড। ৫৮ মিনিটে সফরকারীদের জালে শেষ পেরেক ঠুকে দেন ফিল ফোডেন। ৭১ মিনিটে নিকলাস ফুলক্রগের কল্যাণে একটি গোলের শোধ দেয় ওয়েস্টহাম।

আর্সেনাল বনাম ব্রাইটন: ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ড্র করলেও ফ্লেমার স্টেডিয়াম নানেরির গোলে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় গানাররা। ৬১ মিনিটে স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান পেদ্রো। বাকি সময় আর কোনো দল জালের দেখা পায়নি।

চেলসি বনাম ক্রিস্টাল: শেলহার্ট পার্ক থেকে ক্রিস্টালের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে চেলসি। ১৪ মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় নীল জার্সিধারীরা। সে গোলটার ওপর দাঁড়িয়ে জয়ের স্বপ্ন বুনছিল। কিন্তু ৮২ মিনিটে স্বপ্নভঙ্গ হয় তাদের। ক্রিস্টালের হয়ে সমতাসূচক গোলটি করেন মাতেতা।

৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। চেলসির অবস্থান চারে। তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে ছয়ে অবস্থান করছে ম্যানসিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...