আফগানিস্তান ম্যাচ বয়কট করার আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তান ম্যাচ বয়কট করার আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের
আফগান ক্রিকেট দল

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস আর সূচি বলছে তেমনটাই। কিন্তু ইংল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদরা চাচ্ছেন না তাদের দেশের ক্রিকেটাররা আফগানদের বিরুদ্ধে ম্যাচটি খেলুক। ওই ম্যাচ বয়কট করার আর্জি জানিয়ে এরইমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়েছে তারা। আফগানিস্তানে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

তালেবান সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাচটি না খেলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ১৬০ জনের অধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিনও।

আফগানিস্তান ম্যাচ বয়কট করতে চিঠিটি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি। সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ডকে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে। তাতে তালেবানের নির্মম আচরণের বিরুদ্ধে সেই বার্তা দেওয়া হবে।’


আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...