বার্সার নাটকীয় জয়, অপ্রতিরোধ্য লিভারপুল

স্পোর্টস ডেস্ক

বার্সার নাটকীয় জয়, অপ্রতিরোধ্য লিভারপুল

বিরতির পর ফের মাঠে গড়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নামে বার্সেলোনা ও লিভারপুল। দুই দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সা। নিজেদের এই জয়টাকে বাকি দশটা জয়ের থেকে বেশিদিন মনে রাখবে কাতালানরা। কারণ এই তিন পয়েন্টে আছে অনেক নাটকীয়তা। ম্যাচে পেনাল্টি হয়েছে তিনটি। আত্মঘাতি গোল হজম করেছে বার্সা। ৭৭ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে থাকার পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে হান্সি ফ্লিকের দল।

বিজ্ঞাপন

তাদের এই জয়ের নায়ক রবার্ত লেভানফফস্কি ও রাফিনহা। তারা উভয়েই দুটি করে গোল করেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে বাকি গোলটি করেন এরিক গার্সিয়া। অন্যদিকে বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেন পাবলিদিস। রোনালদ আরাহোর ভুলে আরেকটি গোল হজম করে বার্সা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলতে পৌঁছে গেছে তারা।

আগের ছয় ম্যাচে শতভাগ জয় পায় লিভারপুল। এই অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখেছে আর্নে স্লটের শিষ্যরা। লিলের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। জয়ের ব্যবধানটা ছোট হলেও বার্সার মতো এতো কষ্ট করতে হয়নি রেডদের।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩৪ মিনিটে মোহাম্মদ সালাহ'র গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৯ মিনিটে মান্দি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লিল। তিন মিনিট পর ডেভিডের গোলে ম্যাচে ফেরে ফ্রেঞ্চ ক্লাবটি। ৬৭ মিমিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় স্বাগতিকরা। বার্সার মতো লিভারপুলও এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলতে জায়গা করে নিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...