কনস্টাসের স্মরণীয় অভিষেক

স্পোর্টস ডেস্ক

কনস্টাসের স্মরণীয় অভিষেক

সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি, কোনোটাই করেননি স্যাম কনস্টাস। এরপরও ভারতের বিপক্ষে চলমান বক্সিং ডে টেস্টে তরুণ ওপেনারের অভিষেকটা হয়েছে এককথায় মনে রাখার মতো।

বিজ্ঞাপন

বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩১১ রান। এদিন উসমান খাজার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন কনস্টাস। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ট ওপেনার বনে যান তিনি।

অভিষেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি তুলে নেন কনস্টাস। অর্ধশতক করতে মোকাবেলা করেন ৫২ বল। এটা অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকের ক্রিকেটের অভিষেকে তৃতীয় দ্রুততম অর্ধশতক। তালিকার শীর্ষে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণের অভিষেকে ৪৬ বলে ফিফটি করেন সাবেক ক্রিকেটার। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ৫০ বলে অর্ধশতক হাঁকান অ্যাস্টন অ্যাগার। দুই নম্বরে আছেন তিনি।

রবীন্দ্র জাদেজারে বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬৫ বলে ৬০ রানের ইনিংস উপহার দেন কনস্টাস। স্ট্রাইকরেট ৯২.৩১। এটা টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড। এতোদিন রেকর্ডটি ছিল পৃথী শ্বর দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ১৫৪ বলে ১৩৪ রান করেন এই ওপেনার। স্ট্রাইকরেট ৮৭.০১।

এদিন জাসপ্রিত বুমরাহ’র এক ওভারে এক ছয় এবং দুই চারে ১৮ রান নেন কনস্টাস। ৪৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কখনই এমন ব্যয়বহুল ওভার করেননি বুমরাহ। এর আগে দুইবার ওভারে সর্বোচ্চ ১৬ রান খরচ করেছিলেন এই পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...