ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর প্রথম গোল করলেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। ম্যাচের ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই দলই সতর্কভাবে খেলা শুরু কর এবং বল দখলে নিয়ে নিজেদের ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে। ম্যাচের ৯ মিনিটের মাথায় ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন কলম্বিয়ায় জন্ম নেওয়া কিনিয়োনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান কুইনোনেস। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি।
বিশ্বকাপ ইতিহাসের পাতায় সম্পূর্ণ নতুন ও অনন্য এক রেকর্ড গড়লেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো আসরের উদ্বোধনী গোলটি করলেন এমন একজন খেলোয়াড়, যার জন্ম (কলম্বিয়া) তার প্রতিনিধিত্ব করা দেশের ((মক্সিকো) মাটিতে হয়নি। এবারের বিশ্বকাপে এক দেশে জন্ম নিয়ে অন্য দেশের জার্সি গায়ে জড়ানো খেলোয়াড়ের সংখ্যা রেকর্ড ২৯২ জন, যাদের মধ্যে কিনিয়োনেস এখন সবচেয়ে ব্যতিক্রমী ও অনন্য। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম উত্তর ও মধ্য আমেরিকার (কনকাকাফ অঞ্চল) কোনো দেশের খেলোয়াড় হিসেবে আসরের প্রথম গোলটি করার গৌরব অর্জন করলেন তিনি।
গত মৌসুমে মাঠের পারফরম্যান্সে ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও স্পষ্ট ব্যবধানে ছাড়িয়ে গেছেন কিনিয়োনেস। সৌদি লিগে আল কাদসিয়ার হয়ে গত মৌসুমে তিনি ৩১ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৩৩টি গোল! আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৭-এ। অপরদিকে, একই মৌসুমে আল নাসরের হয়ে পর্তুগিজ কিংবদন্তি রোনালদো লিগে ৩০ ম্যাচে করেছেন ২৮ গোল। এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে হিসাব করলেও রোনালদোর গোল যেখানে ৩৭ ম্যাচে ৩০টি, সেখানে কিনিয়োনেস ৩৫ ম্যাচে ৩৭ গোল করে পর্তুগিজ সুপারস্টারকে পেছনে ফেলে দিয়েছেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


