সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ককটেল উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। এরপর বিষয়টি তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সম্ভবত রাতে কেউ অফিসের সামনে রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ মাঠে রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

