
পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত, পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন, বিজিবিসহ আহত অনেকে
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে তারা সড়ক আবরোধ করে বিক্ষোভ করেন। এসময় গাজীপুরের নওজোড়ে পুলিশের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।























