
এডিবির ঋণে রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
বাজেট সহায়তা হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে রোববার দিনশেষে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার হয়েছে। গত ৪৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খা













