
জীবনে বড় হতে গেলে কঠোর শৃঙ্খলার বিকল্প নেই: ঢাবিতে ডেপুটি স্পিকার
জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর শৃঙ্খলা, নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষকদের কঠোর শাসনের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, “ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। শিক্ষকদের কঠোরতাই আজকের এই আমি।”
