
বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকাল আড়াইটার দিকে উপজেলার সহাতা ইউনিয়নের বড়গাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বড়গাওয়া গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।























