
শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির
বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর বিদ্যমান ১০শতাংশ আয়কর বহাল রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। শনিবার সংগঠনটির পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে করের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।






