
স্ত্রীকে খুন করে মাদকাসক্ত স্বামীর আত্মহত্যার চেষ্টা
মাদকের টাকার জন্য স্ত্রী ছামিনা আক্তার সাম্মি (২০) কে খুন করে নিজের বুকেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী সুজন মিয়া (২২)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকায় এ ঘটনা ঘটে।













