
বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই
সামিরের মেজ বোনের বিয়ের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের নানা কাজে ব্যস্ত সামির আনন্দ-উত্তেজনা নিয়ে শুক্রবার বেলা ৩টায় হাটহাজারী-রাউজান মহাসড়কের নাফিতের ঘাটা এলাকার রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।






















