সুদানে কলেরায় ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ৮০০

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সুদানে কলেরায় ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ৮০০
ছবি: সংগৃহীত।

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে কলেরার প্রাদুর্ভাবে গত ২০ জুন থেকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮০০ জন। খবর মিডল ইস্ট মনিটরের।

রোববার এক বিবৃতিতে দার হামার জরুরি বিভাগ জানায়, ওয়াদ বান্দা ও আল-নাহুদ এলাকার পাশাপাশি আশপাশের গ্রামগুলোতে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫টিরও বেশি গ্রামে ৩০ জনের মৃত্যু এবং ৮০০ জনের কলেরা শনাক্ত হয়েছে। তারা দ্রুত ওষুধ, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের জন্য মানবিক সংস্থা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এর আগে গত মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম ও উত্তর কর্দোফান অঞ্চলে মোট ৯১১টি কলেরা সংক্রমণ এবং ১২৭ জনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও Rapid Support Forces–এর মধ্যে সংঘাত চলমান। এই যুদ্ধ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। এতে কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...