প্রতিরক্ষা খাতে দেড় লাখ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

প্রতিরক্ষা খাতে দেড় লাখ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর প্রতিরক্ষা খাতে দেড় লাখ কোটি ডলারের একটি ‘প্রজন্মভিত্তিক বিনিয়োগ’ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সিঙ্গাপুরে চলমান এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পিট হেগসেথ এ বিনিয়োগকে আমেরিকার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির একটি ‘ঐতিহাসিক জাতীয় উৎপাদন গতিশীলতা’ হিসেবে বর্ণনা করেছেন।

মিত্র দেশগুলোর উদ্দেশ্যে হেগসেথ বলেন, তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৩.৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের জন্য বরাদ্দ রাখতে হবে। কারণ ওয়াশিংটন এখন থেকে ‘আদর্শ মিত্রদের’ সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে। আর যেসব মিত্র দেশ প্রতিরক্ষায় এই ধরনের প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্কে স্পষ্ট পরিবর্তন আসবে।

তিনি আরো বলেন, ‘যারা মনে করেন মার্কিন করদাতাদের উদারতার ওপর ভর করে বিনামূল্যে সুবিধা নেওয়া অব্যাহত রাখবেন, তারা এখনই শুনে রাখুন, সেই দিন শেষ।’

এই সাহসী পদক্ষেপকে তিনি একটি ‘কৌশলগত প্রয়োজন’ বলেও উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন