হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

এশিয়ায় বাজারে প্রথম কার্যদিবসে ফের বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে অনিশ্চয়তা থাকায় জ্বালানির বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৭৯ ডলারে।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার চালু হতে পারে।

বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।

এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে হরমুজ প্রণালি কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন