ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বৈঠক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানরা। বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ও জ্বালানি প্রভাব মোকাবিলায় এসব প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা।
বৈঠক শেষ এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে যদি জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন চাহিদা শীর্ষে ওঠার আগেই বিশ্বের তেলের মজুদ দ্রুত শেষ হয়ে যাবে। এতে জ্বালানি নিরাপত্তা, বাজার পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতিতে ক্রমশ বেশি ঝুঁকি তৈরি হবে।
বিবৃতিতে বলা হয়, তারা এই সংকট মোকাবিলায় এবং এর ব্যাপক অর্থনৈতিক পরিণতি প্রশমিত করতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত সমর্থন আরো বাড়ানোর বিকল্পগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এপ্রিল মাসে আইএমএফ, বিশ্বব্যাংক ও আইইএর প্রধানরা জানিয়েছিলেন, তারা একটি দল গঠন করছেন। এই দল মূলত দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



প্রতিরক্ষা খাতে দেড় লাখ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র