ওমানের উপকূলে ইরানি কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ওমানের উপকূলে ইরানি কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান এ কথা জানান। তিনি বলেন, ১৫০ টন ওজনের কার্গো বার্জটি সিরিকের স্থানীয়দের মালিকানাধীন ছিল। বার্জটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহন করছিল।

তিনি আরো জানান, বার্জটি খাসাব থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। পাশ দিয়ে যাওয়া জাহাজগুলো বার্জের পাঁচজন নাবিককেই উদ্ধার করে ওমানে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানে মার্কিন হামলার পরপরই হরমুজ বন্ধ করে দেয় ইরান। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক কমান্ড।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন