আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পারমাণবিক আলোচনায় যোগ দিতে অসম্মত চীন

আমার দেশ অনলাইন

পারমাণবিক আলোচনায় যোগ দিতে অসম্মত চীন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। তবে চীন বৃহস্পতিবার জানিয়েছে, তারা ‘এই পর্যায়ে’ কোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না।

বিজ্ঞাপন

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীনের পারমাণবিক সক্ষমতার মাত্রা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এ কারণেই চীন এই মুহূর্তে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না।’

চীনের এই অবস্থান এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন