আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের বিরুদ্ধে শরণার্থী শিবিরে হামলার অভিযোগ আফগানিস্তানের

আমার দেশ অনলাইন

পাকিস্তানের বিরুদ্ধে শরণার্থী শিবিরে হামলার অভিযোগ আফগানিস্তানের

আফগানিস্তানের নানগারহারে শরণার্থী শিবিরে পাকিস্তান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। হামলায় নয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। এদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আফগানিস্তানের তালেবান সরকারের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেন, নানগারহারে একটি শরণার্থী শিবিরে গুলি চালানো হয়েছে। এই শরণার্থী শিবিরে পাকিস্তান থেকে দেশে আসা আফগান নাগরিকেরা বাস করত।

বিজ্ঞাপন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বৃহস্পতিবার রাতভর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের দিক থেকে হামলার জবাবে চালানো প্রতিশোধমূলক অভিযানে তালেবান সরকারের ১৩৩ সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...