বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বিজ্ঞাপন

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে ওঠে।

মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক চুক্তির দামই ১ ডলারের বেশি বেড়ে দিন শেষ করে।

রয়টার্স জানিয়েছে, ওই দিন দুই বেঞ্চমার্কেরই দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর আগে সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা কমে যাওয়ার প্রত্যাশা থেকে তেলের দাম আরো বাড়তে থাকে।

তেলের মূল্যবৃদ্ধির এই প্রবণতা এমন সময়ে দেখা যাচ্ছে, যখন শিল্প খাতের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। তবে মজুত বাড়ার তথ্যের পরও যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন