ইরানের হামলায় বাহরাইনে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের হামলায় বাহরাইনে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

ইরানের হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক গভর্নরেটের একটি আবাসিক ভবন হামলার শিকার হয়েছে। তবে এ ঘটনা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ক্ষতির জন্য ইরানি আগ্রাসনকে দায়ী করেছে বাহরাইন।

বিজ্ঞাপন

এর আগে, বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি অধিবেশন আহ্বান করে এই চলমান আগ্রাসনের অবসান ঘটাতে এবং এর অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানায় বাহরাইন। এক বিবৃতিতে বলা হয়, এই হামলা বাহরাইনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে দেশটি। যাতে ‘এই চলমান আগ্রাসনের অবসান ঘটানো এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়’।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...