খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন। খবর আলজাজিরার।

তেহরানে পৌঁছালে আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মাজিদ ইবনে রেজা, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে শাহবাজ শরিফও একদিনের সফরে ইসলামাবাদ থেকে ইরানের উদ্দেশে রওনা হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, তিনি খামেনির জানাজায় অংশ নেবেন।

৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিভিন্ন শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে কোম এবং ইরাকে। সবশেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদ-এ তাকে দাফন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...