অনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিল ভারত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

অনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিল ভারত
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ২৬৮০ জনের নামের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে দিল্লি সরকার। তাদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ সম্পন্ন হলে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, অনেকে ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে ঝুলে রয়েছে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং প্রত্যর্পণের লক্ষ্যে প্রশাসন ইতোমধ্যে একাধিক হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলায় মোট ১১টি হোল্ডিং সেন্টার চালু হয়েছে এবং সেখানে শতাধিক সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের প্রত্যাশাও করছে ভারত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন