
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশ-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডের সাউদাম্পনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।





















