লেবাননে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইউরোপীয় নেতাদের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইউরোপীয় নেতাদের

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার কোনো যুক্তি নেই।’

আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলার পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ম্যাক্রোঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত একটি চুক্তি হওয়া ‘অপরিহার্য’।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ওমানের সুলতান হাইথাম বিন তারিক, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন।

পোস্টে ম্যাক্রোঁ লেখেন, ‘সার্বভৌমত্ব এবং দেশের ভূখণ্ডগত অখণ্ডতা পুনরুদ্ধারে লেবাননের প্রচেষ্টায় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে ফ্রান্স।’

এদিকে, দক্ষিণ লেবাননের আরো ভেতরের দিকে ইসরাইলি সেনাবাহিনীর অগ্রসর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি ইতোমধ্যেই উত্তপ্ত পরিস্থিতিকে আরো খারাপ করবে এবং লেবাননের অভ্যন্তরে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ সৃষ্টি করবে।’ সব পক্ষকে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ।

অন্যদিকে, লেবাননে ইসরাইলের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, হিজবুল্লাহকে অবশ্যই নিরস্ত্র হতে হবে।

তিনি বলেন, ‘দক্ষিণ লেবাননের গভীরে ইসরাইলের অগ্রযাত্রা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ বেসামরিক নাগরিকেরা নিহত ও বাস্তুচ্যুত হচ্ছেন, অবকাঠামো ধ্বংস এবং কূটনীতির সুযোগ ক্ষুণ্ণ হচ্ছে।’

কুপার বলেন, হিজবুল্লাহকে ইসরাইলের ওপর হামলা বন্ধ করতে হবে এবং নিরস্ত্র হতে হবে।

তিনি আরো বলেন, সব পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলতে হবে এবং সদিচ্ছার সঙ্গে আলোচনায় অংশ নিতে হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...