ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

গাজামুখী ফ্লোটিলার আন্তর্জাতিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করছে ফ্রান্স। এ ঘটনায় ইতালির পর এবার ফ্রান্সও আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করল।

বিজ্ঞাপন

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক্সে দেওয়া এক পোস্টে জানান, গাজাগামী ফ্লোটিলার কর্মীদের সঙ্গে ইসরাইলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের আচরণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, আমরা আমাদের ক্ষোভ জানাতে এবং ঘটনার ব্যাখ্যা চাইতে ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছি।

বারো আরো বলেন, ফরাসি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সরকারের অগ্রাধিকার। যদিও ফ্রান্স ফ্লোটিলার কৌশলের সঙ্গে একমত নয়, তবুও ইসরাইলের হাতে আটক ফরাসি অংশগ্রহণকারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে এবং দ্রুত মুক্তি দিতে হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাজামুখী ফ্লোটিলার কয়েকজন আন্তর্জাতিক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। ওই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে।

এর আগে একই ঘটনায় ইতালিও ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছিল। গাজাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনাকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...