আরব সাগরে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ ১

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আরব সাগরে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ ১
ছবি: এনডিটিভি

আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি ‘এমএইচ-৬০এস সিহক’ হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন এবং তিন সেনা আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে এটি কোনো শত্রুতামূলক বা বৈরী হামলার কারণে ঘটেছে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে মার্কিন বাহিনী নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম স্কোয়াড্রন এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ অন্য পাইলটকে উদ্ধারে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সরঞ্জাম অনুসন্ধান অভিযান চালাচ্ছে। একই সঙ্গে এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ থেকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞ পাইলটদের জন্যও হেলিকপ্টার নিয়ে সাগরে বা পানিতে জরুরি অবতরণ করা অত্যন্ত বিপজ্জনক। কারণ, পানিতে নিমজ্জিত হওয়ার সময় ভারী ওজনের কারণে এই ধরনের আকাশযান উল্টে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেও প্রায়ই বিক্ষিপ্ত সংঘাতের ঘটনা ঘটছে। এ ধরনের সাময়িক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনী বর্তমানে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...