আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় সময় আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেইসঙ্গে আগুনের ঝলকানি দেখা যায়।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনী বুধবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করার পর এ বিস্ফোরণ হলো।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় বুধবার ভোরে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সেখানে উদ্ধারকাজ শুরু করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন