রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
রোববার উভয় পক্ষের কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত চারজন নিহত হন। এর মধ্যে মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দু’জন ক্রিভি রিহ শহরের একটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এছাড়া দক্ষিণাঞ্চলের খেরসন শহরে রুশ ড্রোন হামলায় ৪৮ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ইয়ারোস্লাভ শানকো।
অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর এনারহোদারে ইউক্রেনের হামলায় চারজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ।
এ ছাড়া ইউক্রেনের দূরপাল্লার একটি ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

