কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত।

ইরানি জাতিকে বলপ্রয়োগ করে মাথা নত করতে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শান্তি আলোচনায় ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর মাথা নত করানো সম্ভব নয়।’

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান বলেন, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অন্যতম প্রধান বাধা বা বিবাদের বিষয় হিসেবে দেখা হচ্ছে হরমুজকে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন