ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আলজাজিরার।
ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন বলেন, `এই কঠিন সময়ে বন্ধুপ্রতিম ভেনেজুয়েলার জনগণের প্রতি আমরা গভীর সংহতি ও সমর্থন জানাই।’
বিজ্ঞাপন
এদিকে বৃহস্পতিবার শক্তিশালী দুই দফা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ১৬৪ জন নিহত, প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


