আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে নিশানা করে পাল্টা হামলা চালায় আফগানিস্তানের তালেবান।
বিবিসিকে তালেবানের মুখপাত্র জানিয়েছেন, কান্দাহার প্রদেশের দামান জেলায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তানি বিমান।
বিজ্ঞাপন
তবে তিনি জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হননি। দামান জেলায় তালেবান সীমান্তরক্ষীদের একটি ঘাঁটি রয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশেই একে অপরের উপর চালানো হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে সেগুলো বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে, দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ইরান ও চীন। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে তারা।
সূত্র: বিবিসি বাংলা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তান ও আফগান সামরিক বাহিনীর শক্তি কার কতটুকু