ইরানে ফের হামলার হুমকি নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে ফের হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানে ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের চ্যানেল-১৪কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তেহরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ১৮ জুন কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এই সমঝোতা স্মারকে সংঘাতের অবসান এবং আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো সমাধানের একটি রূপরেখা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা।

তেহরানের সঙ্গে যেকোনো চুক্তির বিরোধিতা করে আসছে ইসরাইল। ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...