ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কী অর্জন করেছে তা ব্যাখ্যা করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসনের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়েছে। সামাজিকমাধ্যমে শেরিল লেখেন, ‘যুদ্ধের ব্যয়ভার আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ করার জন্য চালানো যুদ্ধ থেকে ট্রাম্প প্রশাসন প্রকৃতপক্ষে কী অর্জন করেছে, তার একটি স্পষ্ট ব্যাখ্যা আমাদের সকলেরই প্রাপ্য।’
ডেমোক্র্যাটিক এই গভর্নর বলেন, ট্রাম্প এই সংঘাতের জন্য বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন। যার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, শাসনব্যবস্থার পরিবর্তন সাধন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। শেরিল বলেন, আজ পর্যন্ত তিনি এই লক্ষ্যগুলোর কোনোটিই অর্জন করতে পারেননি।
তিনি উল্লেখ করেন যে, যুদ্ধ শুরু হওয়ার আগেও এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করত।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরানের সাইবার হামলায় কুপোকাত ইসরাইল