আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালী বন্ধে বাড়তে পারে খাদ্যমূল্য: ইউএনসিটিএডি

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালী বন্ধে বাড়তে পারে খাদ্যমূল্য: ইউএনসিটিএডি

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিভি সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।

মঙ্গলবার প্রকাশিত বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খাদ্যের দাম বাড়তে পারে, যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে চরম সংকটে ফেলবে।

বিজ্ঞাপন

আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ ছাড়া মোট এলপিজির ২৯ শতাংশ এবং এলএনজির ১৯ শতাংশ পরিবাহিত হয় এই পথে।

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি জানিয়েছে, জাহাজযোগে বিশ্বে যে পরিমাণ সার সরবরাহ করা হয়, তার এক-তৃতীয়াংশই হরমুজ প্রণালি দিয়ে পার হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...