মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ‘একতরফা’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন।
আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এমন কথা বললেন।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টে লেখেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’
তিনি আরো বলেন, ওয়াশিংটনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক পারস্পরিক নয়।
এর আগে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন।
সূত্র: বিএসএস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইসরাইল পুরো বিশ্বের জন্যই সমস্যা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী