আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি আফগানিস্তানের

আমার দেশ অনলাইন

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি আফগানিস্তানের

আফগান-পাকিস্তান সীমান্ত ডুরাল্ড লাইন বরাবর বড় ধরনের হামলা চালিয়েছে তালেবান সরকার। পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ৫৫ পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান সরকার। খবর টোলো নিউজের।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন সেনাসদস্যকে জীবিত ধরে নিয়ে যাওয়ার দাবিও করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘কয়েকজন সেনার লাশ, শত শত হালকা ও ভারী অস্ত্র জব্দ এবং বেশ কয়েকজন সেনাকে জীবিত আটক করা হয়েছে।’

টানা চার ঘণ্টা ধরে চলা অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখলের দাবিও করেছে কাবুল। এছাড়া একটি পাকিস্তানি ট্যাংক ধ্বংস এবং একটি সামরিক যান কবজায় নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে আটজন আফগান সেনাসদস্য নিহত এবং ১১ জন আহত হন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জেরে পাল্টাপাল্টি এই আক্রমণ শুরু হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...