আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন হোসে মারিয়া বালকাজার

আমার দেশ অনলাইন

পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন হোসে মারিয়া বালকাজার

পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন সাবেক বিচারক ও বামপন্থি আইনপ্রণেতা হোসে মারিয়া বালকাজার। বুধবার দেশটির কংগ্রেস তাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার পক্ষে ভোট দেয়। ডানপন্থি নেতা হোসে হেরি অভিসংসিত হওয়ার এক দিন পর তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হলো। খবর আল জাজিরার।

ক্ষমতা গ্রহণের মাস চারেকের মাথায় কংগ্রেসের অভিশংসনে প্রেসিডেন্টের পদ হারান হোসে হেরি। একজন চীনা ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের খবর গোপন রাখা সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসনের মুখে পড়েন তিনি।

বিজ্ঞাপন

বুধবার কংগ্রেসে ভোটের মাধ্যমে এক দশকের মধ্যে পেরুর নবম প্রেসিডেন্ট হলেন বালকাজার। তবে তার মেয়াদকাল সংক্ষিপ্ত হবে।

মাত্র ৫৩ দিনের মধ্যে, ১২ এপ্রিল দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে। যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে জুনে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যগতভাবে জুলাইয়ের শেষের দিকে দেশের স্বাধীনতা দিবসে পেরুর নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন।

পেরুর শেষ আট প্রেসিডেন্টের মধ্যে চারজনকে অভিশংসিত এবং পদ থেকে অপসারণ করা হয়েছে এবং দুজন তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। শেষবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট ছিলেন ওলান্টা হুমালা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...