আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেক্সিকোতে সংঘাতের সুযোগে কারাগার থেকে পালিয়েছে ২৪ কয়েদি

আমার দেশ অনলাইন

মেক্সিকোতে সংঘাতের সুযোগে কারাগার থেকে পালিয়েছে ২৪ কয়েদি

মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তার একটি কারাগারে থেকে পালিয়ে গেছেন অন্তত ২৩ জন কয়েদি। কারাগারটিতে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়, এই সুযোগ পালায় বন্দিরা। এসময় একজন কারারক্ষী নিহত হন। সামরিক অভিযানে মাদক সম্রাট নেমেসিও ওসিগুয়েরা নিহত হওয়ার পর থেকে শহরটিতে অস্থিরতা দেখা দেয়।

ওসেগুয়েরা নিহত হওয়ার পর দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এল মেঞ্চোর নিহত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর অস্থিরতা দেখা দেয় পুয়ের্তো ভাল্লার্তা শহরে। সিজেএনজি গ্যাংয়ের লোকজন শহরের বহু সড়ক বন্ধ করে দেয়, পুলিশ স্টেশনে হামলা চালায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এই অস্থিরতা চলার সময় গ্যাংয়ের কয়েক জন সশস্ত্র সদস্য শহরের একটি কারাগারের ফটক ভেঙে দেয় এবং কারগারের সব কয়েদি পালিয়ে যায়। গত তিন দিনে তাদের অধিকাংশকেই ফের গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়েছে, তবে এখনও ২৩ জনের কোনো খোজঁ-খবর পাওয়া যায়নি।

গত তিন দিনে পুয়ের্তো ভাল্লার্তার উত্তেজনা অনেকখানি প্রশমিত হয়েছে; সিজেএনজি গ্যাং অবরুদ্ধ সড়কগুলোও খুলে দিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন