ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে চলমান আলোচনার মধ্য দিয়ে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ‘ভালোভাবেই এগোচ্ছে’।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের বৈঠকগুলো খুব ভালো হয়েছে। তিনি কাতারের রাজধানী দোহায় অবস্থানরত নিজের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এসময় পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘অনেকটা পথ এগিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী “তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিল”, তবে বর্তমানে কূটনৈতিক প্রক্রিয়াই কার্যকর হচ্ছে বলে তিনি মনে করেন।

ট্রাম্পের ভাষায়, ‘আমাদের সম্পর্ক এখন খুব ভালোভাবে এগোচ্ছে।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন